×

জাতীয়

বুয়েট শিক্ষক নিখিলসহ ১৬ জনের বিচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১১:১৬ এএম

বুয়েট শিক্ষক নিখিলসহ ১৬ জনের বিচার শুরু

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষক নিখিলসহ ১৬ জনের বিচার শুরু

বুয়েটের অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মালকানাধীন পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় বুয়েটের অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম চৌধুরী এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অন্য আসামিরা হলেন- পরীক্ষার্থী রাইসুল ইসলাম ওরফে স্বপন, জনতা ব্যাংকের কর্মকর্তা শামসুল হক ওরফে শ্যামল ও আবদুল্লাহ আল জাবের, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান মুক্তারুজ্জামান ওরফে রয়েল, পিয়ন দেলোয়ার হোসেন, কর্মী রবিউল আউয়াল, পারভেজ মিয়া, মিজানুর রহমান মিজান, মোবিন উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, পরীক্ষার্থী রাশেদ আহমেদ ওরফে বাবলু, জাহাঙ্গীর আলম জাহিদ, রবিউল ইসলাম ওরফে রবি এবং রূপালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা জানে আলম ওরফে মিলন। আদালত সংশ্লিষ্ট সূওত্র জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ২০২১ সালের ৬ নভেম্বর রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগের প্রাথমিক পরীক্ষা হয়। ১ হাজার ৫১১টি পদের বিপরীতে এ পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তে নামে। একইসঙ্গে ডিবির উপ-পরিদর্শক সুকান্ত বিশ্বাস বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন। মামলা তদন্ত করে গত বছরের নভেম্বর মাসে ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ। তবে মামলার অভিযোগপত্র থেকে বুয়েটের অধ্যাপক নিখিল রঞ্জন ধরের নাম কেন এবং কীভাবে বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে গত ২৫ জানুয়ারি তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেন আদালত। এরপর গত ২৯ জানুয়ারি বুয়েটের অধ্যাপক নিখিল রঞ্জনসহ ১৬ জনকে আসামি করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। গত ২০ মার্চ বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App