×

জাতীয়

বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশের পরামর্শ ডিএমপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৪:৩৯ পিএম

বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশের পরামর্শ ডিএমপির

প্রতীকী ছবি

বিএনপি এবার মহাসমাবেশ করার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টনের সড়ক বরাদ্দ পাচ্ছে না। দলটিকে সমাবেশের জন্য গোলাপবাগের মাঠ দেখার পরামর্শ দেয়া হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে তারা কোনো বার্তা পায়নি।

বুধবার (২৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে কথা বলেন।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি। বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের কাছে এমন কোনো বার্তা নেই। ডিএমপি থেকে এখনও কিছু কনফার্ম করেনি। তাই সমাবেশের স্থানও চূড়ান্ত হয়নি।

এদিকে সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব।

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে ঢাকায় বিএনপির এই মহাসমাবেশের ঘোষণা আসে গত ২২ জুলাই। সেদিন দলের তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ থেকে বিএনপি মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

খালাসের রায় ‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App