×

জাতীয়

ধোলাইখালে সংঘর্ষে আহত ছাত্রদল নেতাসহ ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০১:২২ পিএম

রাজধানীর ধোলাইখালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (২৯ জুলাই) বেলা বারোটার পর একে একে তারা হাসপাতালে আসেন।

আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ মাহমুদ ও বিএনপি কর্মী ওবায়দুল।

আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের শটগানের গুলি এবং ইট পাটকেলে আঘাতে তারা আহত হন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের কয়েকজনের শরীরে শটগানের গুলি এবং ইট পাথরের আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App