×

জাতীয়

প্রাইভেটকারে লেগুনার ধাক্কা লাগায় চালককে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১১:৩৪ এএম

প্রাইভেটকারে লেগুনার ধাক্কা লাগায় চালককে পিটিয়ে হত্যা

নিহত লেগুনা চালক মো. সবুজ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের প্রাইভেটকারে লেগুনার ধাক্কা লাগায় মো. সবুজ (৩৫) নামে এক লেগুনা চালককে হত্যার অভিযোগ উঠেছে। লেগুনার ধাক্কায় প্রাইভেটকারের লুকিং গ্লাস ভাঙাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তাকে মারধরে হত্যা করেন প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা।

বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ইউটিএস ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সবুজের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তার বাবার নাম রতন আলী খান।

সবুজকে হাসপাতালে নিয়ে আসা আরেক লেগুনাচালক মিন্টু মিয়া বলেন, সবুজ আনন্দ লেগুনার চালক ছিলেন। রাতে ইউটিএস ভবনের সামনের রাস্তায় লেগুনার সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্লাস ভেঙে যায়। পরে প্রাইভেটকার থেকে চার-পাঁচ জন লোক নেমে সবুজকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রাইভেটকার নিয়ে তারা পালিয়ে যান। পরে আমরা সবুজকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সামান্য বিষয় নিয়ে একজন চালক এভাবে মেরে ফেলবে। আমরা সবুজ হত্যার বিচার চাই।

এ ব্যাপারে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন বলেন, আশপাশের লোকমুখে জানতে পেরেছি, দুই-তিন মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের লোকজন থানায় এসেছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক, পাশে থাকার আশ্বাস

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক, পাশে থাকার আশ্বাস

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

পর্নো ভিডিও বানিয়ে ৩৫০০ টাকায় দিতেন ‘লাইফটাইম মেম্বারশিপ’

পর্নো ভিডিও বানিয়ে ৩৫০০ টাকায় দিতেন ‘লাইফটাইম মেম্বারশিপ’

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App