×

জাতীয়

খালেদার মামলার শুনানিকালে আইনজীবীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ০৪:৪৫ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির সময় অসুস্থ ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট টি এম আকবর মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুরান ঢাকার বকশীবাজারস্থ অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতে অসুস্থ হন তিনি। পরে বারডেম হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা ওই মামলার অপর আসামি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের পক্ষে দুদকের উপ-পরিচালক নুর আহমেদের জেরা শুরু করেন আইনজীবী আকবর। জেরার এক পর্যায়ে তিনি অসুস্থতাবোধ করে ফ্লোরে পড়ে যান। দ্রুত সেখান থেকে বারডেম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনজীবী আকবরের অসুস্থ হওয়ার পর বিচারক ড. মো. আকতারুজ্জামান এজলাস থেকে নেমে যান এবং পরবর্তীতে মৃত্যুর খবর আসার পর আগামী ১২ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি করেন। এর আগে আজ মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে থাকায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১৪ ও ২১ সেপ্টেম্বর সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে জেরা করে আইনজীবী আমিনুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App