×

জাতীয়

নিঃশর্ত ক্ষমা চাইলেন দিনাজপুরের মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১০:২০ এএম

নিঃশর্ত ক্ষমা চাইলেন দিনাজপুরের মেয়র

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে এ ক্ষমা চান তিনি।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে হাজির হয়ে এ ক্ষমা চান তিনি। মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিনও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে কোর্টে হাজির হতে হবে।

গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের ৪ আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেন। সেই সঙ্গে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেন।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিএনপির অন্যতম নেতা। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন পৌর মেয়র জাহাঙ্গীর। সেই ভিডিও অপসারণ করতেও বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ সময় তিনি বলেন, আদালত ও বিচারপতি নিয়ে অশালীন ও আদালত অবমাননাকর বক্তব্য রাখায় সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিৎ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

‘বাস্তবে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

রিজভীর দাবিতে শাবনূরের ক্ষোভ ‘বাস্তবে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিল আর্সেনাল

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিল আর্সেনাল

৫৭ বছরেও ভরপুর যৌবন ধরে রাখার রহস্য কী জেনিফারের

৫৭ বছরেও ভরপুর যৌবন ধরে রাখার রহস্য কী জেনিফারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App