×

জাতীয়

আগারগাঁওয়ে এসি বাসে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১০:৫৮ এএম

আগারগাঁওয়ে এসি বাসে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার সকালে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বাসের চালক জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার হয়ে থাকে। ওই সময় চালক ও হেলপার ছাড়া বাসে কোনো যাত্রী ছিল না।

তিনি জানান, আগারগাঁও সিগনালে বাসে ধোঁয়া দেখতে পাই। ইঞ্জিনের ঢাকনা খুললে সেখানে আগুন জ্বলতে দেখি। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়ি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App