×

জাতীয়

মিছিল নিয়ে সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

মিছিল নিয়ে সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়া কথা হলেও সকাল থেকেই সারাদেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে শাহবাগ, চানখারপুল, নীলক্ষেতসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যানার, ফেস্টুন, নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে দলে দলে সমাবেশ স্থলে আসছেন সংগঠনটির নেতাকর্মীরা। মুর্হমুহ করতালি আর নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা। চানখারপুল এলাকায় দেখা যায়, দেশের বিভিন্ন জেলা-উপজেলা ইউনিটের নেতাকর্মীদের নিয়ে একেরপর এক বাস প্রবেশ করছে। নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এই অংশে নামিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোর দুই পাশে পার্ক করে রাখা হয়েছে বাসগুলো। ছাত্রলীগের ‘স্মরণকালের সর্ববৃহৎ’ এই ছাত্রসমাবেশে পাঁচলাখ ছাত্রলীগ নেতাকর্মীর উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App