×

চট্টগ্রাম

অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, সংবাদ সম্মেলন দুপুরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, সংবাদ সম্মেলন দুপুরে

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একাধিক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ রোববার গণমাধ্যমকে বলেন, ‘স্কুলছাত্র অপ্রতিম হত্যার রহস্য বের করা হয়েছে। ঘটনায় জড়িতদেরও আটক করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, রোববার দুপুর ১২টায় কুমিল্লার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।

আরো পড়ুন: অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির- ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশের ভাষ্য, অপ্রতিম হত্যার ঘটনায় সন্দেহভাজন চার কিশোরকে পুলিশ ও এসআরবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, অপ্রতিমের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে। মামলা হলে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি আভাস, নদীবন্দরে সতর্কতা

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫২৭

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫২৭

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, সংবাদ সম্মেলন দুপুরে

অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, সংবাদ সম্মেলন দুপুরে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App