×

বলিউড

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

ছবি: সংগৃহীত

শাহরুখ খানের পর্দায় ফেরার গল্পটাই যেন একের পর এক ব্লকবাস্টারের। চার বছরের বিরতির পর ‘পাঠান’ দিয়ে প্রত্যাবর্তন, এরপর ‘জওয়ান’-এর নজরকাড়া সাফল্য—সব মিলিয়ে বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন ‘কিং খান’। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় বড়দিনে আসছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। ছবি ঘিরে যখন ভক্তদের প্রত্যাশা তুঙ্গে, তখন মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই সুখবর দিলেন শাহরুখ খান।

গুঞ্জন বলছে, এটিই শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল ছবি হতে চলেছে, যেখানে ‘লার্জার দ্যান লাইফ’ সব অ্যাকশন স্টান্টে দেখা যাবে তাকে। তবে ছবিটির ঘিরে অনুরাগীদের উন্মাদনার মাঝেই সম্প্রতি ভেসে এসেছিল এক আশঙ্কাজনক খবর। শোনা গিয়েছিল, পিছিয়ে যেতে পারে ‘কিং’-এর মুক্তি!

অবশেষে সব জল্পনায় পানি ঢেলে নীরবতা ভাঙলেন শাহরুখ নিজেই। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ‘আস্ক এসআরকে’ সেশনে এক অনুরাগী সরাসরি জানতে চান ছবিটি পিছিয়ে যাওয়ার খবরের সত্যতা সম্পর্কে। সেই ভক্ত লেখেন, “কিং নিয়ে কিছু আপডেট দিন। তিন বছর আগে সিনেমাহলে আপনার ছবি দেখেছি। ট্রেলারের জন্য আর কত অপেক্ষা করাবেন?”

আরও পড়ুন: ২ কোটি বাজেটের ‘হনুমান অংশ’ ৩০০ কোটির ক্লাবে

বাদশাহী মেজাজে অনুরাগীর প্রশ্নের উত্তর দিয়ে কিং খান জানান, ছবি মুক্তির তারিখ মোটেও পেছাচ্ছে না। নির্ধারিত দিন অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসছে ‘কিং’। ভক্তের উদ্দেশ্যে তিনি লেখেন, “এবার তো পুরো ছবিটাই দেখুন, অপেক্ষায় আর রাখছি না। এমন একটা সিনেমা তৈরি করছি যা সবার মন ভরাবে। ২৪ ডিসেম্বরের আগেই ট্রেলারসহ সব সারপ্রাইজ চলে আসবে।”

আড্ডা চলাকালীন শুটিং ফ্লোরে তার চোট পাওয়ার খবর নিয়েও মুখ খোলেন বলিউডের বাদশা। কোন ভণিতা না করেই তিনি স্বীকার করেন, “শুটিংয়ের সময় বেশ কয়েকবার আঘাত পাওয়ায় কাজ সাময়িকভাবে থামাতে হয়েছিল। তবে এখন আমি একদম সুস্থ, চোট সেরে গিয়েছে এবং সিনেমার কাজও প্রায় শেষ।” ছবিটির বিশেষ আকর্ষণ নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ জানান, এতে অ্যাকশন, নতুন গান এবং তার হেয়ারস্টাইলে থাকছে চরম চমক।

‘ডানকি’-র পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই অ্যাকশন থ্রিলারের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন শাহরুখ। তবে ‘কিং’-এর সবচেয়ে বড় চমক, এই প্রথমবার কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বাদশা। পাশাপাশি ছবিতে অভিষেক বচ্চন ও রানি মুখার্জির জুটিরও ধামাকাদার কামব্যাক হতে চলেছে বলে খবর। সব মিলিয়ে বড়দিনে প্রেক্ষাগৃহে যে ঝড় উঠতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো হাইকোর্টের গেটে ককটেল বিস্ফোরণ

আবারো হাইকোর্টের গেটে ককটেল বিস্ফোরণ

মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত, আলোচনায় একাধিক বিষয়

মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত, আলোচনায় একাধিক বিষয়

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App