×

জাতীয়

ছারপোকার ওষুধ খেয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ এএম

ছারপোকার ওষুধ খেয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
রাজধানীর মধ্য বাড্ডা লিংক রোডে একটি হাফিজিয়া মাদ্রাসায় ছারপোকা নিধনের কিটনাশক খেয়ে রিফাত খান (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামিয়াতুল বালাগ নামে মাদ্রাসাটির আরেক শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, সকাল সাড়ে ৭টায় ঘুম থেকে উঠে তিনি দেখেন, রিফাত ছটফট করছে। তার বুক জ্বালাপোড়া করছে বলে জানায় সে সময়। তখন মাদ্রাসা শিক্ষকদের জানালে তারা প্রথমে স্বজনদের খবর দেন। পরে স্বজনদের সহযোগিতায় রিফাতকে আলসামি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিফাত জানিয়েছে, সে ছারপোকা নিধনের কিটনাশক খেয়েছে। এদিকে, রিফাতের মা মাহমুদা রহমান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। রিফাতের বাবা আব্দুল মান্নান খান ব্যবসায়ী। দুই ভাইবোনের মধ্যে বড় রিফাত। পরিবারটি থাকে মধ্য বাড্ডায়। গত সপ্তাহে তাদের বাসা থেকে ৩০ হাজার টাকা চুরি হয়। পরবর্তীতে সেখান থেকে ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর আবার সেই ২৬ হাজার টাকা চুরি হয়। তখন রিফাতকে তার বাবা সন্দেহ করে মারধর করলে তখন রিফাত জানায়, তার সঙ্গে থাকা জ্বিন তাকে দিয়ে টাকা চুরি করিয়েছে। এরপর সে ২৩ হাজার টাকা বাসা থেকেই বের করে দেয়। তখন তার বাবা তাকে আবার বকাঝকা করে। এরপর সে বাসা থেকে মাদ্রাসায় চলে যায়। সোমবার সকালে মাদ্রাসা থেকে তিনি খবর পান, তার ছেলের অবস্থা আশঙ্কাজনক। তখন তিনি মাদ্রাসা থেকে ছেলেকে হাসপাতালে নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App