×

জাতীয়

খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিলো (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিলো (ভিডিও)

ফাইল ছবি

খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিলো (ভিডিও)
খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিলো (ভিডিও)
খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিলো (ভিডিও)

কারাগারে গুরুতর অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিলো বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমাদের নেত্রীকে মেরে ফেলার পরিকল্পনা ছিলো বলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। খালেদা জিয়া কোনো অপরাধ না করেই আজকে আটক আছেন। অথচ অপরাধ করেও আওয়ামী লীগের মখা আলমগীর, মায়া চৌধুরী, হাজী সেলিম বাইরে। নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য। এ অন্যায়ের বেড়াজাল অবশ্যই  ভেঙে তছনছ করে দেব।  আমাদের মনে রাখতে হবে, এটা শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নয়, সারাদেশের মানুষের মুক্তি, সারাদেশে মানুষের সার্বভৌমত্বের মুক্তি, দেশে মানুষের ভোটাধিকারের মুক্তি।

নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, আজকে চেয়ারপারসন জেলে। তাকে আমরা মুক্ত করতে পারিনি। এটা আমাদের দুর্বলতা। দেশ ও দেশের মানুষের জন্য তিনি কখনো আপোষ করেননি। তিনি বেচে আছেন ঠিকই কিন্তু আমাদের মাঝে নাই। তিনি আমাদের মাঝে থাকলে দেশের আজ এই অবস্থা হত না। এদেশ বহু আগে হায়নাদের কাছ থেকে মুক্ত পেত। সেটা বুঝতে পেরে তারা খালেদা জিয়াকে আটকে রেখেছেন।

মির্জা আব্বাস বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না। আমরা কেউ নিরাশ হই নাই। একদিকে আমরা দেশনেত্রী বেগম খালেদা মুক্তির জন্য দোয়া করব। অন্যদিকে এ দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করবো।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগকে কেউ রক্ষা করতে পরবে না। বর্তমান ও অবৈধ সরকারের বিচার বাংলাদেশের মাটিতে হবে। যখন কোন দেশের বিচারক, আলেম ও সুশীল সমাজ অন্ধ হয়ে যায়, মানুষ যখন নিশ্চুপ হয়ে যায় তখন সেই দেশে আল্লাহ গজব নাজিল হয়। কিছুদিনের মধ্যেই এই অবৈধ সরকারের ওপর আল্লাহর গজব নাজিল হবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App