×

জাতীয়

প্রচণ্ড গরমে রেল লাইন বাকলিং,আটকা পড়ে পাহাড়িকা এক্সপ্রেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম

প্রচণ্ড গরমে রেল লাইন বাকলিং,আটকা পড়ে পাহাড়িকা এক্সপ্রেস

অতিরিক্ত গরমে রেল লাইন বাকলিং হয়ে পড়ার কারণে শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় ২০ মিনিটের জন্য আটকা পড়ে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৪ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকে থাকে। জানা যায়, রবিবার দিনভর প্রচণ্ড রোদ ও গরমের কারণে রেললাইন আঁকা-বাঁকা হয়ে পড়ে। ফলে লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। সিলেটগামী ৭১৯ নম্বর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন রোববার বিকাল ২টা ৪৭ মিনিটে শমশেরনগর স্টেশন ছেড়ে যায়। রেলস্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যেতে ৭ মিনিট সময় লাগে। শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর ট্রেনের গতি হ্রাস পায় এবং একপর্যায়ে ট্রেন আটকা পড়ে। এ সময়ে ট্রেনের কর্মচারী নেমে ও খবর পেয়ে রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা সেখানে গিয়ে প্রায় ২০ মিনিট সময় ধরে পানি, বালি ও কাঁদা রেললাইনে ছিটিয়ে দেন। পরে লাইন ঠাণ্ডা হওয়ার পর ৩.১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়।

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, গরমে হিট হয়ে রেল লাইন বেঁকে গেছে। আমরা খবর পেয়ে পানি, বালি ও কাঁদা ছিটিয়ে দেই।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকলে অনেক সময় রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে রেলগেট এলাকায়ও রেলপথের কিছু লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App