×

জাতীয়

জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০১:৫৭ পিএম

জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না

ছবি: সংগৃহীত

জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়ায় কুমিল্লা-ফেনী-মিসরাই-চট্টগ্রাম তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে। ধীরে ধীরে সব দখল হবে। এখনও সময় আছে পদত্যাগ করুন। সরকার সব দিকে ব্যর্থ হয়ে আমাদের মাথার মুকুট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে বিনা চিকিৎসায় মেরে ফেলার পাঁয়তারা করছে। আমি এই সভা থেকে দাবি জানাচ্ছি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, সরকার যে ভোটচোর এটা আজ সারা পৃথিবী জানে। কোনো অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর চায় না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে। এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সরকার আমেরিকা-লন্ডনে ঘুরেও কোনো ফলাফল না পেয়ে শূন্য হাতে ফিরে এসেছে। এই সরকার আবারও ক্ষমতায় আসতে চাইছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার পাঁয়তারা করছে। এবার আর এসবে কাজ হবে না।

তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্ল্যাহ বুলু, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়াসহ কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজ সকাল থেকে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম ১ দফা দাবিতে তারুণ্যের রোডমার্চ করছে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App