×

জাতীয়

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সচেতনতা ছড়ানোর আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৫২ পিএম

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সচেতনতা ছড়ানোর আহ্বান

রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট মিলনায়তনে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২৩ প্রদান করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সচেতনতা ছড়ানোর আহ্বান

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট মিলনায়তনে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশের সংস্কৃতির রয়েছে গৌরবময় ঐতিহাস। আমাদের সংস্কৃতি কর্মীরা, শিক্ষাবিদরা মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। পঁচাত্তরে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করলে অনেকেই তখন ঘাতকদের ভয়ে প্রতিবাদ করেনি। কিন্তু সংস্কৃতি কর্মীরাই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলনে সাংস্কৃতিক সংগঠন অনবদ্য ভূমিকা রেখেছে।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সচেতনতা ছড়ানোর আহ্বান

মেয়র আরও বলেন, সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের আহবান করছি আপনারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সঠিক বোধ তৈরি করুন। পথনাটক, মঞ্চনাটক, গান ও কবিতায় তুলে ধরেন কেউ যেন ড্রেনে ময়লা না ফেলে। অযথা হর্ণ বাজানো বন্ধে সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধে জমা পানি ফেলে দেয়ার বার্তা ছড়িয়ে দিন। একটি নান্দনিক স্মার্ট ঢাকা শহর গড়তে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে কাজটি সহজ হয়ে যাবে।

অনুষ্ঠানে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃক তিনজন বিশিষ্ট ব্যক্তিকে গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২৩ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত তিনজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ এবং চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম পদকপ্রাপ্ত চারজনের হাতে পদক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্য নির্দেশক ও লেখক আতাউর রহমান। অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App