×

জাতীয়

রাজধানীতে রাস্তা খুঁড়তে গিয়ে ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১০:৩১ এএম

রাজধানীতে রাস্তা খুঁড়তে গিয়ে ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে কাজ করার সময় সেখান থেকে আগুনে ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সুপারভাইজার আনিসুর রহমান জানান, তারা ঠিকাদারের মাধ্যমে ওয়াসার কাজ করেন। সকালে ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। সেসময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন এই ৫ জনের মধ্যেই একজন গ্যাস লাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই একটি বিস্ফোরণ হয়। এতে তাদের সবার শরীরেই কম-বেশি ঝলসে যায়।

উদ্ধার করে তাৎক্ষণিক তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। ঘটনার ভয়াবহতা আচ না করেই সেখানে গ্যাস লাইটার জ্বালানোতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের ৫ জনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটির তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App