×

জাতীয়

৬ দিনে ৬২০ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম

৬ দিনে ৬২০ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার বিএনপির
বিএনপির গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে বিগত ছয় দিনে এখন পর্যন্ত ৬২০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৩ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন রিজভী। রিজভী জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্যনুযায়ী গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মোট মামলা করা হয়েছে ৪৯টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১২ হাজার ৯৩০ জনকে। আর গ্রেপ্তার করা হয়েছে ৬২০ জনের বেশি নেতাকর্মীকে। তিনি জানান, গত ২৮ ও ২৯ জুলাই থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে বিভিন্ন হামলায় আহত হয়েছেন বিএনপির ১৯৯০ জন, মামলা হয়েছে ৩৯৫টি। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৯৭৫ জনকে। আর আসামি করা হয়েছে ২৬ হাজার ৫০ জন নেতাকর্মীকে। এ সময় অবিলম্বে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান রিজভী। সোশ্যাল মিডিয়ার কোনো প্লাটফর্মে ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট, আইডি অথবা পেজ নেই বলে দাবি করে রিজভী বলেন, সম্প্রতি সাইবার জগতে তাদের নামে ‘ফেক আইডি ও পেজ’ তৈরি করে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কারসাজিমূলক, বিকৃত ও বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিতে লিপ্ত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App