×

জাতীয়

নিহত কনস্টেবল আমিরুলের জানাজা সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫২ পিএম

নিহত কনস্টেবল আমিরুলের জানাজা সম্পন্ন

ছবি: ভোরের কাগজ

২৮ অক্টোবর ঢাকাতে বিএনপির সমাবেশ চলাকালে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের জানাজার নামাজ রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১ টা ৫০ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত কনস্টেবল আমিরুল ইসলামের জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রথমে সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জাননো হয়। এরপর গার্ড অব অনার দেওয়া হয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে। শেষে তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App