×

জাতীয়

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

ছবি: ভোরের কাগজ

এনপিসহ সরকারবিরোধী দলগুলোর দ্বিতীয় দফা অবরোধের সমর্থনে মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। রবিবার (৫ নভেম্বর) দুপুরে বিজয় নগর পানির ট্যাংকি থেকে মিছিল বের করে দলটি। মিছিলটি সেখান থেকে পল্টন মোড় হয়ে আবার বিজয় নগরে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ আরও অনেকে।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির বলেন, 'আজকে আওয়ামী লীগ বাকশালে পরিণত হয়েছে। তারা দেশের ও দেশের মানুষের ভালো চায় না। আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, ব্যক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে আজকে এই এক দফার দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো মতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App