×

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও আটজনের। এদের মধ্যে ঢাকার চারজন ও ঢাকার বাইরে চারজন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হলো ২৫৮ জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬০৬ জন। সোমবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২১৯ ও ঢাকার বাইরে ৭০১ জন ভর্তি হন। চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ৯ হাজার ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৭ হাজার ২৯৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ১ হাজার ৭৮৯ জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে এত মৃত্যু এর আগে হয়নি। ২০১৯ সালে ১৭৯ জন এবং ২০২২ সালে ২৮১ জন মারা যায় এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে। এ বছর ডেঙ্গুতে যত মানুষ মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৯৩০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ৬৭৬ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি এখনো ঝুঁকিতে হাজারো মানুষ

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App