×

জাতীয়

ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৫ পিএম

ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারার সাফারি পার্কে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন। আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে প্রথমেই পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এরপর সাফারি পার্ক পরিদর্শনে যান তিনি।

এ সাফারি পার্ক পরিদর্শনে মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান। পাশের আসনে বসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে।

এছাড়া গাড়িতে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

এরপর সেখান থেকে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় জনতা এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে অভ্যর্থনা জানান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

সিলেটে মন্ত্রী আরিফ শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

সিজেপির অভিজিৎ, মমতা, কেজরিওয়ালসহ হাজারেরও বেশি আটক

দিল্লিতে বিক্ষোভ সিজেপির অভিজিৎ, মমতা, কেজরিওয়ালসহ হাজারেরও বেশি আটক

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App