×

জাতীয়

পেট্রোলিয়াম জেলির উপাদান জানতে চেয়ে হাইকোর্টের নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম

পেট্রোলিয়াম জেলির উপাদান জানতে চেয়ে হাইকোর্টের নির্দেশনা

ছবি: সংগৃহীত

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নকল ও মানহীন বিভিন্ন প্রসাধনী সামগ্রী ব্যবহার করে ভোক্তা-সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণত শীতকালে প্রসাধনী হিসেবে ভোক্তারা ব্যাপকহারে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে থাকে। কিন্তু অনেক সময় নকল ও মানহীন পেট্রোলিয়াম জেলি ব্যবহারের ফলে অনেকের ত্বকে নানা ক্ষতিকর প্রভাব পড়ছে এমন তথ্য হরহামেশা পাওয়া যাচ্ছে।

দেখা যাচ্ছে যে, বাজারে প্রচলিত বিভিন্ন পেট্রোলিয়াম জেলির মোড়কে উপস্থিত উপাদানসমূহ স্পষ্টভাবে উল্লেখ থাকে না। সেক্ষেত্রে সে সকল পণ্য ব্যবহারে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ব্যাপক।

বর্ণিত বিষয়টি নিয়ে ভোক্তা-সাধারণের পক্ষে এক রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট সম্প্রতি পেট্রোলিয়াম জেলিতে কি কি উপাদান রয়েছে সে বিষয়ে জানতে চেয়েছেন। এছাড়া এ প্রসাধনীর সকল উপাদান সম্পর্কে আদালতকে জানানোর বিষয়ে নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষকে মহামান্য হাইকোর্ট ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি ভোক্তা-সাধারণকে অবগত করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App