×

জাতীয়

জয়দেবপুরে ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১০:৪৪ এএম

জয়দেবপুরে ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে লালমণি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (১৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনে রাতে লালমণি এক্সপ্রেসের ট্রেনটি এসে পৌঁছায়। পরে ট্রেনের ইঞ্জিনে পানি দিতে রেলওয়ে কর্মীরা ট্রেনের ছাদে উঠেন। এ সময় তারা ট্রেনের ছাদে ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত ওই যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে কালো প্যান্ট ও ছাই রঙয়ের শার্ট রয়েছে বলে জানান ওই উপ-পরিদর্শক এস এম রকিবুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App