×

জাতীয়

মাদারীপুরের শিবচরে বাসচাপায় যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১২:৪৩ পিএম

মাদারীপুরের শিবচরে বাসচাপায় যুবক নিহত
মাদারীপুর জেলার শিবচরে বাসচাপায় রিপন ফকির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ফকির রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দেলোয়া এলাকার মোর্শেদ ফকিরের ছেলে। তিনি পল্লীবিদ্যুতের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সকালে কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পল্লীবিদ্যুৎ সংযোগ স্থাপন করছিলেন রিপন। এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে বরিশালগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, দুর্ঘটনার পর পর গাড়িটি জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় যেসব তারিখ

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় যেসব তারিখ

অস্তিত্বসংকটে রামসার টাঙ্গুয়ার হাওর, অপরিকল্পিত পর্যটনে বাড়ছে মৃত্যু

অস্তিত্বসংকটে রামসার টাঙ্গুয়ার হাওর, অপরিকল্পিত পর্যটনে বাড়ছে মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App