×

জাতীয়

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি মেম্বার নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ১১:৪৫ এএম

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি মেম্বার নিহত
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন্দুকযুদ্ধে মাসুদ রানা ফরিদ (৪২) নামে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য (মেম্বার) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। মাসুদ রানা উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে। পুলিশের ভাষ্যে, মাসুদ রানা পুলিশের মাদকের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে মধুপুর থানায় ৫টি মাদক মামলা রয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, ভোরে উক্ত এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ হয়। এরপর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাসুদ রানার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App