×

জাতীয়

জনকল্যাণে রাজনীতি করলে দেশকে অনেক কিছু দেয়া যায় : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ০৩:২০ পিএম

জনকল্যাণে রাজনীতি করলে দেশকে অনেক কিছু দেয়া যায় : প্রধানমন্ত্রী
ব্যক্তি স্বার্থে রাজনীতি করলে দেশকে কিছুই দেয়া যায় না। জনকল্যাণে রাজনীতি করলে দেশকে অনেক কিছু দেয়া যায়। আওয়ামী লীগ তা প্রমাণ করেছে এবং দেখিয়েছে। এছাড়া টানা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন চোখে পড়ে। শুক্রবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন । এ সময় স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট চাওয়ারও নির্দেশনা দেন তিনি। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা এতিমের অর্থের লোভ সামলাতে পারে না তারা কিভাবে দেশ চালাবে? আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা গণভবনে যান সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে। শুরুতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাচ পরিয়ে দেন সংগঠনের কর্মীরা। প্রথমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সাংগঠনিক নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা। এসময় সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ সভাপতিকে অভিনন্দন জানান। আওয়ামী লীগ সভাপতি বলেন, বাবা-মাসহ পরিবারের সবাইকে হারিয়ে দেশে ফিরেছি। কারণ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য। জনকল্যাণমুখী রাজনীতি ছাড়া ব্যক্তি স্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না। তা ইতোমধ্যে আওয়ামী লীগ প্রমাণ করেছে। শেখ হাসিনা বলেন, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করলেও কোরআন শরীফ পুড়িয়েছে। ছোট্ট শিশু থেকে শুরু করে কলেজছাত্রী কেউ রক্ষা পায়নি। তাই বিএনপি-জামায়াতের উপর দেশের মানুষের আস্থা নেই, তা আজ প্রমাণিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App