×

জাতীয়

রাগীব আলীর ১৪ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০৫:০২ পিএম

রাগীব আলীর ১৪ বছরের কারাদণ্ড
ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের ১৪ বছর কারাদণ্ডের রায় বহাল রেখেছেন জেলা জজ আদালত।বৃহস্পতিবার সিলেটের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মফিজুর রহমান নিম্ন আদালতের এ রায় বহাল রাখার আদেশ দেন। মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুর চা-বাগান দখলের অভিযোগে দায়েরকৃত মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে মুখ্য মহানগর হাকিম আদালতে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ১৪ বছরের সাজা দেয়া হয়েছিল। সেটির বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে বৃহস্পতিবার সকালে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক নিম্ন আদালতের রায় বহাল রাখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জননিরাপত্তা আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী আপিলে রায় বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষ দায়রা জজ আদালত রাগীব আলীর সাজার রায় বহাল রেখেছেন। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে নগরের তারাপুর চা-বাগান ৯৯ বছরের জন্য লিজ নেয়ার অভিযোগে বিগত ২০০৫ সালে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল কাদের। আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট এটিএম মাসুদ টিপু ও অ্যাডভোকেট মঈনুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App