×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ মাদক ব্যবসায়ীর অাত্মসমর্পণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ০৪:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জন মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী ও মাদকসেবী আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপারের কাছে তার কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণকারীরা সবাই সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আত্মসমর্পণ করেন তারা। জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আত্মসমর্পণকারীরা এখন থেকে আর মাদকের সঙ্গে যুক্ত হবেন না বলে অঙ্গীকার করেছেন। এদের মতো যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন পুলিশ তাদেরকে স্বাগত জানাবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুধু কার্যক্রম নয়, সন্ত্রাসী দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে আ.লীগকে

এবি জুবায়ের শুধু কার্যক্রম নয়, সন্ত্রাসী দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে আ.লীগকে

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাটে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাটে তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App