×

জাতীয়

চারঘাটে পুলিশ একাডেমিতে অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০২:৩০ পিএম

চারঘাটে পুলিশ একাডেমিতে অগ্নিকাণ্ড
রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনায় ১০-১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। পুলিশ একাডেমির ৬তলা আউট সাইড ক্যাডেট ব্যারাকের নিচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৫তম ক্যাডেট ব্যাচের ৬৫ জন সদস্যের শিক্ষাসনদ, টাকা এবং ব্যক্তিগত মালামাল ভস্মীভূত হয়। বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App