×

জাতীয়

ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে ৭০০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ ফিরোজ মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রোববার সকালে তাকে আটক করা হয়। আটক ফিরোজ মোল্লা ফরিদপুর জেলার ভাটিকানাইপুর গ্রামের ফজলু মোল্লার ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ফিরোজ মোল্লাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা পিকআপ ভর্তি ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App