×

জাতীয়

আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের মামলার প্রতিবেদন দাখিল ১৯ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৭, ১১:৩১ এএম

রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করতে পারায় ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাস প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন। ২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পণ করেন। ঘটনার পরদিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- জেবুন্নাহার শিলা, তৃষা মণি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম ও ফিরোজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App