×

জাতীয়

ময়মনসিংহে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ১১:২৩ এএম

ময়মনসিংহে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে আটক ২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফরের আগে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ময়মনসিংহে একটি প্রেস ও একটি কম্পিউটারের দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন-কম্পিউটার অপারেটর দীপ (২৫) ও প্রেস ম্যানেজার বাদল (২৮)। রবিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন। সিলগালা করা দু’টি প্রতিষ্ঠান হচ্ছে- শহরের ছোট বাজার এলাকার পাক প্রেস ও স্বাধীন গ্রাফিক্স। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ব্রহ্মপুত্র নদের ওপারে বিভাগীয় সদর দপ্তরের জন্য অধিগ্রহণ করা জমি না দিতে স্থানীয় লোকজন সরকারবিরোধী লিফলেট ছাপিয়েছে। আর এতে জড়িত কম্পিউটার অপারেটর দীপ (২৫) ও ওই প্রেস ম্যানেজার বাদলকে (২৮) আটক করা হয়েছে। ওসি আরও জানান, এ বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App