×

জাতীয়

বেনাপোল বন্দরে বিক্ষোভ, পণ্য খালাস বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ০৪:৫৩ পিএম

সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক করার প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানির পণ্য ট্রাকে নামানো-উঠানো ও বহন বন্ধ করে বিক্ষোভ করছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সদস্যরা। এতে বন্দরে সব ধরনের পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ রয়েছে। তাদের বিক্ষোভের কারণে চাল ও পচনশীল পণ্য বোঝাই কয়েকশ ট্রাক আটকা পড়েছে বেনাপোল ও পেট্টাপোল বন্দর এলাকায়। আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ায় দূর পাল্লার সকল যানবাহনও আটকা পড়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবর রহমান জানিয়েছেন, আটক কর্মচারীকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত যাবতীয় পণ্য খালাস বন্ধ থাকবে। বুধবার রাতে বন্দরের ট্রাক টার্মিনালে একটি পণ্য বোঝাই ভারতীয় ট্রাক থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি ও কাস্টমস। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোনিয়া এন্টারপ্রাইজের কর্মচারী মিকাইল হোসেনকে আটক করা হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App