×

জাতীয়

ময়মনসিংহে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০৪:৪১ পিএম

ময়মনসিংহে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২ নভেম্বর) বিকেল ৪টার সময় জনসভা মঞ্চে গিয়ে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি মঞ্চের পাশে ১৯৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখন তিনি জনসভায় ভাষণ দিচ্ছেন। এই সভায় সভাপতিত্ব করবেন ময়মনিসংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। জুমার নামাজের পরপরই মঞ্চে ওঠেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। দুপুর ২টা থেকে কানায় কানায় ভরতে শুরু করে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ। প্রধানমন্ত্রী সভাস্থলে আসার আগে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল। সড়কজুড়ে নাচ-গান আর বাদ্য-বাজনা বাজিয়ে জনসভায় যোগ দিতে থাকে নেতাকর্মীরা। ২০১৩ সালের জুনে সর্বশেষ ময়মনসিংহে এসেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের নির্বাচনের আগে নৌকার পক্ষে তিনি ভোট চেয়েছিলেন এবং নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি সব রকমের প্রতিশ্রুতি পূরণ করেছেন। ফলে প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখায় স্থানীয় জনসাধারণও খুশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App