×

জাতীয়

আশুলিয়ায় গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:৪৮ পিএম

আশুলিয়ায় গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে নিহত ১
সাভারের আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন। । ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম হাসিনা বেগম (৪০)। তিনি শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার মানিকগঞ্জপাড়ায় একটি বাড়ির নিচতলায় গ্যাসের পাইপের লিক থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। অগ্নিদগ্ধরা হলেন- রিপা আক্তার, তার দেড় বছরের মেয়ে আয়শা আক্তার, আত্মীয় আরব আলী তরফদার, তার স্ত্রী হাসিনা আক্তার ও তার ছেলে। তাদেরকে গতকালই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App