×

জাতীয়

ডিএমপিকে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিলেন সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৫:০৮ পিএম

ডিএমপিকে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিলেন সিইসি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি ও নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর ডিএমপির পক্ষ থেকে কেউ কথা না বললেও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার এবং তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিলেন ডিএমপি প্রতিনিধি দল। এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণার কথা রয়েছে। আর ভোটগ্রহণ হবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে। নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে সিইসি ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সাত পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App