×

জাতীয়

আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ১১:৫৬ এএম

আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিহত ১
আশুলিয়ায় ডাকাতের গুলিতে আবুল হোসেন সরকার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে বাসার গ্রিল কেটে একদল ডাকাত আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাতরা। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে ডাকাতরা এলোপাথারি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে গৃহকর্তা আবুল হোসেন ঘটনাস্থালেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App