×

জাতীয়

আশুলিয়ায় যুবকের সাত টুকরা লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ১১:৩২ এএম

আশুলিয়ায় যুবকের সাত টুকরা লাশ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মস্তকবিহীন সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার আমেনা মসজিদের পাশে একটি পরিত্যক্ত জায়গায় পলিথিনে মোড়ানো অবস্থায় লাশের টুকরাগুলো পড়ে ছিল। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ জানান, নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় মসজিদের পাশে পরিত্যক্ত একটি জায়গায় পলিথিনে মোড়ানো অবস্থায় লাশের টুকরো পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। তিনি জানান, টুকরাগুলো দেখে মনে হয়েছে লাশটি একজন পুরুষের। তার মাথা সেখানে পাওয়া যায়নি। টুকরাগুলো আলাদা আলাদা পলিথিনে মোড়ানো ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App