×

জাতীয়

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০১:১২ পিএম

মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় দুই যুবক নিহত হয়েছেন।এসময় গুরুতর আহত হন আর এক জন । রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মুখী মোটরসাইকেলটি (কক্সবাজার-ল-১১-১৯৫০) তিনজন আরোহী নিয়ে মহাসড়কের জোয়ারিয়ানালা আদর্শগ্রাম এলাকায় পৌঁছামাত্র ঈদগাঁও লাইন মিনিবাসের একটি গাড়ি (কক্সবাজার-ছ-১১-০১২০) বিপরীত দিক দিয়ে আসার সময় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন মারা যান। অপরজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নেয়া হয়েছে। মোটরসাইকেল আরোহীদের বাড়ি কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকায় বলে জানা গেছে। রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোজাহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App