×

জাতীয়

আশুলিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৮, ০১:৩৯ পিএম

আশুলিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা ঝুমা আকতার (২৫) ছেলে আবদুল্লাহ (০৩)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলায়। আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, একই পরিবারের ওই তিনজন মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে সাভার যাচ্ছিল। পথে উপজেলার নয়ারহাট এলাকায় একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন বাবা। তাকে উদ্ধার করে উপজেলা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয় হচ্ছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App