×

জাতীয়

টেকনাফে ইয়াবাসহ বিজিবির সদস্য অাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ এএম

টেকনাফে ইয়াবাসহ বিজিবির সদস্য অাটক
টেকনাফে ইয়াবাসহ বিজিবির সদস্য অাটক
কক্সবাজারে টেকনাফে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় ২ হাজার পিস ইয়াবাসহ এক বিজিবির সদস্যকে অাটক করেছে পুলিশ। রবিবার রাত ৮ টার দিকে হ্নীলা ইউনিয়নের বাসষ্টেশন সংলগ্ন বালিকা বিদ্যালয়ের সামনের সড়ক এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহণ নামক  একটি গাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে অাটক করা হয়।
পুলিশ জানায়, অাটক বিজিবির সদস্যর নাম মোহাম্মদ এনামুল হক (৩৫)। সে ঢাকা সেনানিবাসের ৩২৫ দক্ষিন কাফরুল এলাকার মৃত হামিদুল হকের ছেলে।তিনি টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের সিপাহী পদে চাকরি করতেন। তার পরিচয় পত্র নাম্বার ৭৫৭২১।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, ঢাকাগামী গাড়িতে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে, এমন গোপন খবর পেয়ে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যাক্তি অাটক করা হয়। এসময় তল্লাশী চারিয়ে তার ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি অারও জানান, পরে অাটক ব্যাক্তিকে যাচাই-বাছাই করে জানতে পারি তিনি একজন বিজিবির সদস্য। ছুটি নিয়ে বাড়ি যাবার পথে ইয়াবা নিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে অাটক করা হয়। সংশ্লিষ্ট
 মামলা দিয়ে তাকে আজ কক্সবাজার আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App