×

জাতীয়

বাঁশখালীতে কেন্দ্র দখলের চেষ্টা, গোলাগুলিতে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ পিএম

বাঁশখালীতে কেন্দ্র দখলের চেষ্টা, গোলাগুলিতে নিহত ১
চট্টগ্রামের বাঁশখালীতে কেন্দ্র দখল নিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ কবীর। উপজেলার কাথারিয়া ইউনিয়নের বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, শনিবার রাত ২টার দিকে কিছু সশস্ত্র ব্যক্তি কেন্দ্রটি দখলে নেয়ার চেষ্টা করে। ওই সময় কেন্দ্রটিতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ছিল। তবে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। গোলাগুলির সময় কেন্দ্রের পাশের বাড়ির বাসিন্দা আহমেদ কবীর বাইরে বের হন। ওই সময় তার মুখে গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন পক্ষের গুলিতে আহমেদ কবীরের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App