×

জাতীয়

মেহেরপুরে মাদক ব্যাবসায়ীর গোলাগুলিতে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৩৬ এএম

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দু'দল মাদক ব্যাবসায়ীর গোলাগুলিতে এক ব্যক্তি মারা গেছেন। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু'পক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটতে পারে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে গিয়ে তল্লাশী চালায়। এ সময় সেখানে একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App