×

জাতীয়

সাভারের আশুলিয়ায় চারটি লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ১২:০৩ পিএম

সাভারের আশুলিয়ায় চারটি লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় আজ সকালে চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন ট্রাফিক পুলিশের স্ত্রীর লাশও রয়েছে। বাকি তিনটি লাশ অজ্ঞাত যুবকের। সকালে আশুলিয়া থানা এলাকার খেজুরবাগান, শ্রীপুর, কবিরপুর ও নবীনগর থেকে এসব লাশ উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, আশুলিয়ার শ্রীপুর এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে সাভারে কর্মরত ট্রাফিক পুলিশ আইয়ুব আলীর স্ত্রী রেশমা খানমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। কবিরপুর, খেজুরবাগান ও নবীনগর থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তিন যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ওসি আরো জানান, লাশগুলো ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App