×

জাতীয়

স্কুটি ফিরে পেলেন শাহনাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০৩:১২ পিএম

স্কুটি ফিরে পেলেন শাহনাজ

শাহনাজ

কিছুদিন আগেই অ্যাপভিত্তিক রাইড শেয়ার উবারে বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা এক নারী সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। এবারও খবরে এলেন তবে দারুণ কোনো উদাহরণ সৃষ্টি করে নয় চুরির ঘটনার শিকার হয়ে।মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়ি এলাকায় প্রতারণার মাধ্যমে বাইকটি চুরি করেন এক যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ করেন শাহনাজ। সেখান থেকে জানা যায়, ওই যুবক শাহনাজের অল্প দিনের পরিচিত। শাহনাজকে চাকরি দেওয়ার কথা বলে মঙ্গলবার তার সঙ্গে খামারবাড়ি এলাকায় দেখা করেন ওই যুবক। শাহনাজ মোটরবাইকের পাশে ছিলেন এ সময় ওই যুবক শাহনাজের মোটরবাইকে উঠে কথা বলছিলেন। আলাপচারিতার ফাঁকে প্রতারণা করে শাহনাজকে রেখে আকস্মিকভাবে মোটরবাইকটি নিয়ে সটকে পড়েন ওই যুবক। তবে একদিন না পেরোতেই ধরা পরেছে চোর। পুলিশ জানিয়েছে, জোবাইদুল নামের এক শিক্ষার্থী বাইক চুরির ঘটনাটির সঙ্গে জড়িত। ইতোমধ্যে নিজের বাইকটি ফেরত পেয়েছেন শাহনাজ। এখন পুরো ফেইসবুক জুড়ে শুধু শাহনাজের হাসিমুখের ছবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App