×

জাতীয়

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ০২:২০ পিএম

বাস চাপায় সিরাজগঞ্জের বেলকুচিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলীতে রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, সৌরভ পরিবহনের একটি বাস বেলকুচি থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। রাজাপুর ইউনিয়নের কদমতলী এলাকায় পৌঁছালে এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি আরো বলেন, নিহতের মাথা থেঁতলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App