×

জাতীয়

সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর ইন্তেকাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ০২:৩৯ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী আর নেই (ইন্নালিল্লাহে... রাজিউন)। রোববার বেলা সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আকতার হামিদ স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। আজ (রোববার) বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০টায় সংসদ ভবনে দ্বিতীয় জানাজায় শেষে তার নিজ বাড়ি নওগাঁয় নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমীরউদ্দিন সরকার আকতার হামিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন একপেশে: চিফ প্রসিকিউটর

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন একপেশে: চিফ প্রসিকিউটর

ওয়ানডে অধিনায়ক লিটন

ওয়ানডে অধিনায়ক লিটন

কেন হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান?

কেন হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App