×

জাতীয়

মুন্সিগঞ্জে মদপানে দুই বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২০ পিএম

মুন্সিগঞ্জে মদপানে দুই বোনের মৃত্যু
মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী বাজার এলাকায় বিষাক্ত মদপানে দুই বোনের মৃত্যু হয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত দুই নারী হলেন- চায়না ও চামেলি। তাদের বয়স ২৫ থেকে ৩০ হবে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে তারা মদপান করেন। নিহতের চামেলি স্বামী মন্টু জানান, শুক্রবার রাতে বাজার থেকে মদ কিনে বাড়িতে এনে কয়েকজন পান করেন। এরপর হঠাৎ চামেলি ও তার বোন চায়নাসহ অজ্ঞাতপরিচয় আরেকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে শনিবার সকালে (৯ ফেব্রুয়ারি) চিকিৎসক চামেলি ও চায়নাকে মৃত্যু ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App