×

জাতীয়

শ্যামনগরে বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করল ইউএনওর গাড়ির চালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০২ এএম

শ্যামনগরে বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করল ইউএনওর গাড়ির চালক
কলেজে পড়ুয়া বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চালক আবদুল গফফারের (৫৭) বিরুদ্ধে। অভিযুক্ত গাফফারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার শ্যামনগর উপজেলার বাদোঘাটা গ্রামের গহর গাইনের ছেলে। নির্যাতিত মেয়েটিও বর্তমানে পুলিশ হেফাজতে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার মেয়েটির শারীরিক পরীক্ষা হবে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী তার মায়ের সঙ্গে বাদোঘাটা গ্রামে চালক আবদুল গফফারের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার দুপুরে গফফারের স্ত্রী আমেনা বেগম মেয়েটির হাতে স্বামীর জন্য খাবার পাঠান। এ সময় ইউএনওর বাসভবন এলাকার একটি নির্জন কক্ষে একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে গাফফার। শ্যামনগর থানার এসআই রাজ কিশোর জানান, দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটলেও মেয়েটি বাড়িতে জানায় সন্ধ্যায়। এরপরই মেয়েটি ও তার মা থানায় এসে মামলা করে। মামলার পর গাফফারকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App