×

জাতীয়

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকলে বিচার হবেই : আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৫ পিএম

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকলে বিচার হবেই : আইনমন্ত্রী

ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত নেতারা যে নামেই নতুন দল করুক না কেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকলে তাদের বিচার হবেই। মঙ্গলবার সচিবালয়ে নিউইয়র্ক স্টেট গভর্নরের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’-এর ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী যে রূপেই আসুন না কেন, তৎকালীন জামায়াতে ইসলামীর নেতা যারা ছিলেন, তারা যদি মানবতাবিরোধী অপরাধের মধ্যে সম্পৃক্ত থাকে, তবে আদালতে তাদের জবাবদিহি করতে হবে - বলেন আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর কোনো নেতা নতুন দল গঠন করলে তা খতিয়ে দেখা হবে। যুদ্ধাপরাধের অভিযোগ নেই এমন কোনো জামায়াত নেতা যদি নতুন দল করতে চায়, তবে আইনগতভাবে কোনো বাধা থাকবে কিনা- এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সেটি যখন তিনি করতে যাবেন তখন আমরা খতিয়ে দেখব। স্বাধীনতাকে অস্বীকার করা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার অগ্রগতি কতটুকু- জানতে চাইলে আনিসুল হক বলেন, যে মামলাটি আপিল বিভাগে পেন্ডিং আছে, সেটি জামায়াতের নিবন্ধন বাতিল করার জন্য। হাইকোর্ট ডিভিশন তাদের নিবন্ধন বাতিলের পক্ষে রায় দিয়েছেন। সেটির বিরুদ্ধে তারা আপিল করেছে তা এখন ঝুলন্ত অবস্থায় আছে। আপিলে যদি হাইকোর্ট ডিভিশনের রায় বহাল থাকে, তা হলে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে জামায়াত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আর থাকতে পারবে না। আপনারা এটিও জানেন, ফৌজদারি অপরাধ কিন্তু তামাদি হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App